1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ব্রাজিলের খেলার সময় বিদ্যুৎ না থাকায় উপকেন্দ্রে হামলা, আহত ১ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

ব্রাজিলের খেলার সময় বিদ্যুৎ না থাকায় উপকেন্দ্রে হামলা, আহত ১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৮ জন খবরটি পড়েছেন
Oplus_131072

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাজিলের খেলার সময় বিদ্যুৎ না থাকায় যশোরের অভয়নগরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। সোমবার গভীর রাতে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় ৩৩/১১ কেভি, ২৫ এমভিএ অভয়নগর ২ উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় রবিউল ইসলাম (৪০) নামে উপকেন্দ্রে কর্মরত লাইনম্যানকে পিটিয়ে তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থসহ কল সেন্টারের স্মার্টফোন লুট করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিসের এজিএম (ও অ্যাণ্ড এম) মেহেদুল ইসলাম মেহেদী বলেন, সোমবার রাতে লোডশেডিং চলাকালে ৪০/৫০ জন ক্ষুব্ধ গ্রাহক লোহার গেট ভেঙে চেঙ্গুটিয়া ২৫ এমভিএ উপকেন্দ্রে প্রবেশ করে। তারা কর্মরত লাইনম্যান রবিউল ইসলামকে পিটিয়ে আহত করে এবং তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থ ও কল সেন্টারে ব্যবহৃত স্মার্টফোনটি লুট করে নিয়ে যায়। আহত রবিউলকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মেহেদুল ইসলাম মেহেদী আরও বলেন, ওই সময় ব্রাজিলের খেলা চলছিল। আর উপকেন্দ্রের মেইন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

অভয়নগর থানার ওসি মো, নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, সকালে চেঙ্গুটিয়া এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar