লক্ষ্মীপুর সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লক্ষ্মীপুরের সদর উপজেলায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আল-আমিন (১৪) নিহত হয়েছেন। বুধবার বিকেলে পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে নোয়াখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ১০ বছর বয়সী বাবুর পোষা পাখি একটি বিড়ালের আক্রমণে মারা যায়। এ ঘটনায় বাবু কান্না করছিল। তাকে কান্না থামাতে বলায় বড় ভাই আল-আমিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে বাবু একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।