1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর সদর হাসপাতালে বাথরুমে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবক-যুবতী আটক - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ

যশোর সদর হাসপাতালে বাথরুমে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুবক-যুবতী আটক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৮ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তিনতলার মহিলা ওয়ার্ডের একটি বাথরুম থেকে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবক ও এক যুবতীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন হাসপাতালের রোগী, স্বজন ও উপস্থিত লোকজন। শুক্রবার  বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে হাসপাতাল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আটক দুজন হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা মোস্তাক শাহারিয়ার এবং যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর গ্রামের আফরিন আক্তার।

হাসপাতালে উপস্থিত রোগী ও তাদের স্বজনদের দাবি, বিকেলের দিকে ওই যুবক ও যুবতী একসঙ্গে মহিলা ওয়ার্ডের বাথরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তারা বাইরে না আসায় উপস্থিত লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি হাসপাতাল পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকে হেফাজতে নেয়। এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতাল চত্বরে উৎসুক জনতার ভিড় জমে যায় এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছেন। কখনো বলছেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আবার কখনো বলছেন তারা বিবাহিত। তাদের বক্তব্যে অসংগতিও পাওয়া গেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar