নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
মঙ্গলবার (১৪ জুলাই) ২০২৬, সকাল ৮টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
অকুতোভয় সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি শহীদ শামছুর রহমান কেবলের ২৬তম হত্যাবার্ষিকী উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী কর্মসূচি পালন করবে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। দিবসটি উপলক্ষে শোক র্যালি, কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্মরণসভাসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি।
জেইউজে সূত্রে জানা যায়, কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় যশোর প্রেসক্লাবে সমবেত হওয়া, কালো ব্যাজ ধারণ, শোক র্যালি এবং শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল। এরপর সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে।
হত্যাবার্ষিকীর সকল কর্মসূচিতে সংগঠনের সদস্যসহ জেলার সকল সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানান জেইউজে সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।
এদিকে, কর্মসূচি সফল করতে সোমবার (১৩ জুলাই) সকালে জেইউজে কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাজেদ রহমান। সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, নির্বাহী সদস্য ও প্রতিনিধি ইউনিট চিফ রাহুল রায়, দৈনিক কল্যাণ ইউনিট চিফ লাবুয়াল হক রিপন, গ্রামের কাগজ ইউনিট চিফ নূর ইমাম বাবুল, দৈনিক স্পন্দন ইউনিটের ডেপুটি চিফ মিরাজুল কবীর টিটো এবং সমাজের কথার ডেপুটি চিফ এইচআর পরাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।