নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর), সন্ধ্যা ৭টা ২৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বিরোধী দলের সদস্যদের আপত্তি ও আলোচনার পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলটি পাসের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এর বিভিন্ন ধারায় আপত্তি জানান। তিনি বিলটি অনুমোদন না করার আহ্বান জানালেও তা উপেক্ষা করে বিলটি পাস করা হয়।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই আইনের ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়বে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপনের সময় এর বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, বাহিনীর কর্মকাণ্ডে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতেই এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে।