1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী আটক, পকেটমারের অভিযোগ মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ডাকা হচ্ছে অবমাননাকর নামে ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর হার ৩০ শতাংশে সীমাবদ্ধ পোশাকশিল্পে অস্থিরতা: ৪০ কোটি ডলারের ক্রয়াদেশ হারাল বাংলাদেশ, লাভবান ভারত পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
শনিবার (২৮ নভেম্বর) ২০২৬, বেলা ১১টা ০৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মিলনের কার্যক্রম শুরু হয়। উচ্চশিক্ষার মানোন্নয়ন ও কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ আয়োজনে অংশ নিয়েছেন সারাদেশের কলেজ অধ্যক্ষরা।

‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মিলনের মূল লক্ষ্য হলো দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করা। এছাড়া কলেজগুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অধ্যক্ষদের নেতৃত্ব ও দায়িত্বশীলতার ওপর জোর দেন আয়োজকরা।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar