1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী আটক, পকেটমারের অভিযোগ মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ডাকা হচ্ছে অবমাননাকর নামে ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর হার ৩০ শতাংশে সীমাবদ্ধ পোশাকশিল্পে অস্থিরতা: ৪০ কোটি ডলারের ক্রয়াদেশ হারাল বাংলাদেশ, লাভবান ভারত পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
শনিবার (২৮ নভেম্বর), সন্ধ্যা ৬টা ২৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিগত সরকারের আমলে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস ও পরিকল্পিতভাবে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের আয়োজনে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বা ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

তিনি আরও বলেন, ১৫ বছরেরও বেশি সময়ে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে। অর্থনীতিকে দুর্নীতির এক দুষ্টচক্রের হাতে ঠেলে দেওয়ার কারণে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে।

প্রকৃত আর্থিক সংকট চিহ্নিত করতে ঋণ শ্রেণীকরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা, যা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।

দেশের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজার শক্তিশালী করা ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি জানান, অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং জালিয়াতি বন্ধ ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকায় সাফা সম্মেলনের উদ্বোধনের মাধ্যমে সেই আঞ্চলিক সহযোগিতার ঐতিহ্য আরও শক্তিশালী করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar