1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুবদল নেতাকে কুপিয়ে জখমের জেরে সাবেক এমপি ও যুবলীগ নেতার বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন কারমাইকেল কলেজের নজরুল মঞ্চের পেছনে শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ নাসিরনগরের কচুয়া দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিল ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান যুবদল নেতাকে কুপিয়ে জখমের জেরে সাবেক এমপি ও যুবলীগ নেতার বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ: মামলা তুলে না নেওয়ায় হুমকি, গ্রেপ্তার ১ অভয়নগরে নাশকতার মামলায় আ. লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

যুবদল নেতাকে কুপিয়ে জখমের জেরে সাবেক এমপি ও যুবলীগ নেতার বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার জেরে নেত্রকোণার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ওই নেতাকে হামলায় অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতেও আগুন দেয়া হয়।

শনিবার রাতে পূর্বধলা উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, গতকাল রাত ৮টার দিকে উপজেলার বড়রূহী গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি পুটিকা বাজার এলাকায় যুবদল নেতা আবু বকর রানার ওপর হামলা চালায়। তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তারা।

এই হামলার খবর ছড়িয়ে পড়ামাত্র স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। মুহূর্তেই সেই উত্তেজনা চরম আকার ধারণ করে। এলাকার বিক্ষুব্ধ লোকজন বড়রূহী গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

এই ঘটনার মিনিট তিরিশের মধ্যেই উপজেলার বিশকাকুনি গ্রামে আওয়ামী লীগের সাবেক এমপি আহমদ হোসেনের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ির পাঁচটি ঘর পুড়ে যায়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন। ওই হামলার ঘটনার জেরে উত্তেজিত জনতা রফিকুল ইসলাম নামের যুবলীগ নেতার বাড়িতে আগুন দেয়। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এর কিছুক্ষণ পর উত্তেজিত জনতা সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতেও আগুন দেয়। এতে পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে।

এদিকে আহমদ হোসেনের ভাতিজা মিজানুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, বিএনপি ও দলটির সহযোগী সংগঠনের একদল নেতা-কর্মী অতর্কিতে তাদের বাড়িতে এসে আগুন লাগিয়ে দেয়।

এই ঘটনার বিষয়ে জানতে চাইলে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। ঘটনা সম্পর্কে অবগত হলেও অগ্নিসংযোগে কারা জড়িত, তা জানি না। দলের নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়েছে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar