1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পতেঙ্গায় সাগরে নৌযানে আগুন লেগে দগ্ধ ২ - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

পতেঙ্গায় সাগরে নৌযানে আগুন লেগে দগ্ধ ২

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৩৭ জন খবরটি পড়েছেন

চট্টগ্রামের পতেঙ্গায় সাগরে একটি নৌযানে আগুন লেগেছে। নৌযানটিতে তেলের ড্রাম ছিল বলে জানা গেছে। শুক্রবার (২৬ মে) রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় দুজন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক গণমাধ্যমকে জানান, রাত সোয়া ১২টার দিকে বন্দর জলসীমায় আলফা নোঙর এলাকায় অবস্থানরত লাইটার জাহাজ এমভি মুহুরী-২ থেকে বেতারবার্তায় অগ্নিকাণ্ডের খবর জানানো হয়। এতে বলা হয়, মুহুরী-২ এর কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌযানে আগুন লেগেছে।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপণে ব্যবহৃত বন্দরের টাগবোট কান্ডারি-৮ ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম গণমাধ্যমকে জানান, আগুন লাগা নৌযানটি থেকে তিনজন অন্য একটি নৌকায় পাড়ে এসেছেন। তারা জানিয়েছেন, ওই নৌযানে পাঁচজন ছিলেন। তারা আরেকটি নৌকায় উঠেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar