1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশি মুড়ি পৌঁছাল সৌদি বাজারে: সিল্ক চালু করল সরবরাহ চ্যানেল - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশি মুড়ি পৌঁছাল সৌদি বাজারে: সিল্ক চালু করল সরবরাহ চ্যানেল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৭৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশি ব্র্যান্ডগুলোর জন্য সৌদি আরবের খুচরা বাজারে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করতে চালু হলো নতুন সরবরাহ চ্যানেল। ঢাকায় আয়োজিত ‘গেটওয়ে গালফ’ অনুষ্ঠানে এই চ্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেয় নবগঠিত প্রতিষ্ঠান ‘সিল্ক’।

শপআপ ও সারির একীভূত রূপ সিল্কের লক্ষ্য, স্থানীয় পণ্য প্রস্তুতকারীদের গালফ, দক্ষিণ এশিয়া ও অন্যান্য দ্রুত বর্ধনশীল বাজারে সংযুক্ত করা। এতে শুধু বাজার সম্প্রসারণ নয়, বাংলাদেশি পণ্যের জন্য বিশ্বমঞ্চে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তিনি বলেন, “বাংলাদেশি সম্ভাবনাময় পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশের একটি বড় সুযোগ তৈরি হয়েছে। এটি দেশীয় ব্র্যান্ডগুলোর বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পথ প্রশস্ত করবে।”

সিল্কের প্রতিষ্ঠাতা ও সিইও আফিফ জামান বলেন, “আমাদের দেশে এমন অনেক পণ্য আছে—যা বিশ্ববাজারে নিজস্ব পরিচয়ে জায়গা করে নিতে পারে। সঠিক ব্র্যান্ডিং ও প্রবেশাধিকার পেলে, মুড়ি থেকে শুরু করে গৃহস্থালি সামগ্রী পর্যন্ত সবকিছুরই জায়গা আছে বৈশ্বিক প্ল্যাটফর্মে। সিল্ক সেই প্রবেশদ্বার তৈরি করছে, যার শুরু গালফ অঞ্চল দিয়ে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, যুক্তরাজ্যের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যানসহ ব্যবসায়িক অংশীদাররা।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল প্রবাসী উদ্যোক্তা হাফিজুর রহমানের গল্প, যিনি সিল্কের সহযোগিতায় সৌদি আরবে মুড়ি রপ্তানি করে সফলতা পেয়েছেন। এই উদাহরণ নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার বার্তা বহন করে বলে মন্তব্য করেন আয়োজকেরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar