1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৫ টাকা কমল এলপি গ্যাসের দাম - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

১৫ টাকা কমল এলপি গ্যাসের দাম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টানা ঊর্ধ্বগতির পর দেশের বাজারে ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফেব্রুয়ারি মাসের জন্য এই নতুন দামের ঘোষণা দেয় সংস্থাটি। তবে বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর করা হয়েছে।

বিইআরসি-র তথ্যমতে, ফেব্রুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৫৬ টাকা থেকে কমে ১ হাজার ৩৪১ টাকায় দাঁড়িয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে অর্থাৎ ২ ফেব্রুয়ারি এলপিজির দাম একলাফে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছিল। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে সেই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে এসে দাম কমানোর ঘোষণা দেওয়া হলো।

একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কিছুটা কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। প্রতি লিটার অটোগ্যাসের দাম ২৮ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬২ টাকা ১৪ পয়সা।

জ্বালানি বাজারের এই অস্থিরতা কমাতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সম্প্রতি বড় ধরনের কর ছাড় দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হয়। মূলত কর কাঠামোতে এই পরিবর্তনের সুফল হিসেবেই এলপিজির দাম কমানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দামের উঠানামা এবং স্থানীয় পর্যায়ে ট্যাক্স সমন্বয়ের ফলে এই মূল্য পরিবর্তন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। তবে সামান্য এই দাম কমানো সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটে কতটা স্বস্তি দেবে, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar