1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গ্যাসের তীব্র সংকটে কালিয়াকৈরে ৩৫ পোশাক কারখানা বন্ধ, কর্মহীন ২ হাজার ২০০ শ্রমিক - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

গ্যাসের তীব্র সংকটে কালিয়াকৈরে ৩৫ পোশাক কারখানা বন্ধ, কর্মহীন ২ হাজার ২০০ শ্রমিক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬৮ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শনিবার (১৫ আগস্ট), রাত ৯টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটের কারণে ৩৫টিরও বেশি শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় হরতকীতলা এলাকার রাইয়্যান নিট কম্পোজিট লিমিটেড কারখানাটি পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে কারখানাটির ২ হাজার ২০০ শ্রমিককে ছুটি দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

গত বুধবার রাত থেকে গ্যাসের চাপ কমতে শুরু করলে বৃহস্পতিবার সকালে রাইয়্যান নিট কম্পোজিট লিমিটেড কারখানা বন্ধ করে দেওয়া হয়। কারখানাটির মহাব্যবস্থাপক (জিএম) জহিরুল ইসলাম বলেন, “বুধবার রাত ৯টার পর থেকে গ্যাসের চাপ এতটাই কমে যায় যে একটি মেশিনও চালানো সম্ভব হয়নি। এতে প্রতিদিন লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে। পরিস্থিতির কারণে বৃহস্পতিবার সকালে কারখানা বন্ধ ঘোষণা করে শ্রমিকদের ছুটি দেওয়া হয়।”

৩৫টির বেশি কারখানার কার্যক্রম স্থবির

তিতাস গ্যাসের কালিয়াকৈর কার্যালয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর ও আশপাশের এলাকায় প্রতিদিন প্রায় ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১০ থেকে ১২ মিলিয়ন ঘনফুট। গ্যাসের এই স্বল্পচাপের কারণে চন্দ্রা, মৌচাক ও কালিয়াকৈরের বিভিন্ন শিল্পাঞ্চলে অনেক কারখানায় উৎপাদন আংশিকভাবে চলছে, আবার কোথাও বয়লার ও উৎপাদনযন্ত্র চালানো সম্ভব না হওয়ায় কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে।

গ্যাস সংকটে উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে চাকরি হারানোর আতঙ্ক দেখা দিয়েছে। শিল্পমালিকদের ভাষ্য, উৎপাদন কমে গেলেও শ্রমিকদের বেতন, বিদ্যুৎ ও গ্যাস বিল এবং ব্যাংকঋণের কিস্তিসহ নিয়মিত ব্যয় বহন করতে হচ্ছে। সংকট দীর্ঘায়িত হলে অনেক প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে।

গ্যাস কোম্পানির কর্মকর্তারা জানান, এলএনজি সরবরাহ ও জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমে যাওয়ায় গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় এই সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন। তবে শিল্পমালিক ও শ্রমিকরা দ্রুত গ্যাসের সরবরাহ ও চাপ স্বাভাবিক করে কারখানাগুলো সচল রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar