1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোণায় দুই রোহিঙ্গাসহ আটক ৪ - bdtelegraph24.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আশুগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সেলিম-খোকন-মামুন বিজয়ী আগামী এপ্রিলে ঢাকায় শাকিরার কনসার্ট আয়োজনের পরিকল্পনা ১৫ বছরে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী আটক, পকেটমারের অভিযোগ মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ডাকা হচ্ছে অবমাননাকর নামে ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর হার ৩০ শতাংশে সীমাবদ্ধ পোশাকশিল্পে অস্থিরতা: ৪০ কোটি ডলারের ক্রয়াদেশ হারাল বাংলাদেশ, লাভবান ভারত পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, নেত্রকোণায় দুই রোহিঙ্গাসহ আটক ৪

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণায় জাল কাগজপত্র দিয়ে জন্মনিবন্ধন সনদ তৈরি করে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করতে গেলে তাদের কথাবার্তা ও কাগজপত্রে অসংগতি ধরা পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্য তৈরি হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন রোহিঙ্গা নাগরিক কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) ও তার পিতা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০)। অন্য দুজন হলেন পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) এবং সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর কাউসার ও তার বাবা পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পাটলি গ্রামের একটি বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় জাল কাগজপত্র তৈরি করে কাউসারের নামে জন্মনিবন্ধন সনদ নেওয়া হয়। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের দুই উদ্যোক্তার জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, দালালের মাধ্যমে তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নেত্রকোণায় আসেন।

পরে নেত্রকোণা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করেন কাউসার। এ সময় তার কথাবার্তা ও জমা দেয়া কাগজপত্রে অসংগতি পান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে সন্দেহ হলে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।

আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে ইউএনওর নির্দেশে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, দুই বিদেশি নাগরিক ও উপজেলার দুই বাসিন্দাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar