1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৫৮৮ জন খবরটি পড়েছেন

ভারত থেকে পেঁয়াজ আমদানি বেড়ে যাওয়ায় ভারতীয় পেঁয়াজের দাম খুচরা ও পাইকারি বাজারে কমতে শুরু করেছে ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হিলি বাজারের আড়তগুলোতে পাঁচ দিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজ কেজিতে ৫ থেকে  ৭ টাকা কমে ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।  রোববার হিলি স্থলবন্দর এলাকার বাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের শনিবার ভারতীয় ১৩টি ট্রাকে ৩৫৮  টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা মোকারম মিয়া বলেন, কয়েক দিন আগে হিলি বাজারে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনতে হয়েছে। কিন্তু এখন পেঁয়াজের দাম কিছুটা কমেছে। এতে আমার মতো সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায় এখন কিছুটা দাম কমে বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়।

এ বিষয়ে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে বেশি বেশি এলসি করেছে বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে।  ভারতের অভ্যন্তরে পাইপলাইনে প্রচুর পরিমান পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সেগুলো আসলে আরও দাম কমবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar