1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেট্রোরেলের ৮টি কোচ ও ৪ ইন্জিন মোংলা বন্দরে পৌঁছেছে  - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

মেট্রোরেলের ৮টি কোচ ও ৪ ইন্জিন মোংলা বন্দরে পৌঁছেছে 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৭ জন খবরটি পড়েছেন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মেট্রোরেলের আরো ৮ টি কোচ/বগি ও ৪ টি ইন্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ এম,ভি হরিজন-০৯। গত ১লা ফেব্রুয়ারী জাপানের কোবে বন্দর থেকে ৮ম চালানের এ মালামাল নিয়ে ছেড়ে এসে সোমবার বেলা ১১ টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। 

বিদেশী জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মোঃ ওয়াহিদুজ্জামান জানান, সোমবারের ৮ম চালানের মধ্যে রয়েছে ৮ টি কোচ ও ৪টি ইন্জিনসহ ৪৪ প্যাকেজের ৪৮৮ মেট্টিক টন ওজনের মেশিনারী সরঞ্জামাদি। তিনি আরো বলেন,  সোমবার দুপুর থেকেই এ মালামাল খালাস শুরু হয়েছে। এরপর নদী পথে এসব নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ পর্যন্ত ৮টি চালানে মেট্রোরেলের ৪৮টি কোচ/বগি ও ২৪টি ইন্জিন এসেছে। এর আগে ৭টি চালানো ৪০টি কোচ/বগি ও ২০টি ইন্জিন এ বন্দর দিয়ে খালাসের পর তা উত্তরার দিয়াবাড়ী ডিপোতে পাঠানো হয়। সেসব কোচ/বগি সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar