1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে কুটির শিল্প কারখানায় ভয়াবহ আগুন - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

অভয়নগরে কুটির শিল্প কারখানায় ভয়াবহ আগুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৭২৫ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি কুটির শিল্প কারখানা পুড়ে গেছে। আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার মধ্যরাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের গুয়াখোলা গ্রামে পরীবাড়ী মাজার সংলগ্ন আজাদ সমিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মধ্যরাতে আজাদ সমিলের পেছনে কামাল হোসেনের কুটির শিল্প কারখানায় প্রথম আগুন জ্বলতে দেখা যায়। মূহুর্তের মধ্যে আগুন আশরাফুল ইসলাম শফিকের, সালমান কাজীর, হাদিউজ্জামানের, মোশারফ হোসেনের, বিকাশ দাসের, সেলিম খন্দকারের ও রফিকুল ইসলামের কুটির শিল্পে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

ক্ষতিগ্রস্ত কুটির শিল্প মালিকরা জানান, পাশাপাশি আটটি কুটির শিল্প কারখানা সম্পূর্ণ পুড়ে গেছে। কারখানার ভেতরে থাকা মেশিন ও সব ধণের মালামাল আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন ঈদ আনন্দ শেষ করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কুটির শিল্প মালিকরা সরকারি-বেসরকারি সহযোগিতা কামনা করেছেন।

আজাদ সমিলের মালিক সাজ্জাদ হোসেন জানান, তার সমিলের জমিতে পাশাপাশি থাকা আটটি কুটির শিল্প কারখানা আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। কুটির শিল্প মালিকরা বিভিন্ন এনজিও এবং সমিতি থেকে ঋণ নিয়ে কারখানা করেছিল। তারা এখন নিঃস্ব ও নির্বাক হয়ে গেছেন।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার জানান, শুক্রবার মধ্যরাত (শনিবার ১৬ এপ্রিল) রাত আনুমানিক সোয়া একটার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বৈদ্যুতিক সর্ট সার্টিক থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা ধরা হয়েছে। এ অগ্নিকান্ডে হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar