1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে জাহাজ এমবি ইসানিয়া - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে জাহাজ এমবি ইসানিয়া

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলা বন্দরে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চতুর্থ চালানের মালামাল নিয়ে রাশিয়ান পতাকাবাহী জাহাজ এমবি ইসানিয়া। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরে ৮ নাম্বার জেটিতে ভিড়ছে। জাহাজটি রাশিয়ান নবরাশিশ বন্দর থেকে ছেড়ে আসে।

 জাহাজটির শিপিং এজেন্টের কনভেয়ার  লজিষ্টিকের প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী মোঃ শিবলী বলেন, এ জাহাজটি গত ১৭ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে রাশিয়া থেকে ছেড়ে আসে। ছেড়ে আসার 

 ২৪ দিন পর রোববার সকালে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে। এ জাহাজে ২৭৪ প্যাকেজের ৯৮৭ মেট্রিক টন ইলেকট্রিক্যাল মালামাল রয়েছে। বিকেল ৪টার দিকে খালাসের কাজ শুরু করা হবে এবং খালাসের পরই এ পণ্য সড়কপথে রূপপুর নেয়া হবে বলেও জানান তিনি। 

 মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মুসা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মাঝখানে সাময়িক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল আসা বন্ধ ছিল কিন্তু কিছুদিন আগে থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল ফের আসতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় রাশিয়া থেকে রূপপুর এর চতুর্থ চালানের মালামাল নিয়ে এম ভি ইসানিয়া রোববার সকালে মোংলা বন্দরে পৌঁছেছে।

তিনি আরো বলেন, আগে গত ১ আগস্ট এম ভি কুমিল্লা ৫ আগস্ট এম ভি ড্রাগনবল  এবং ৬ সেপ্টেম্বর এম ভি ইউনিউইসডম রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar