1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিঙ্গাপুর-বাংলাদেশ বাণিজ্য চুক্তি স্বাক্ষর - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

সিঙ্গাপুর-বাংলাদেশ বাণিজ্য চুক্তি স্বাক্ষর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৬৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অন্যদিকে সিঙ্গাপুরের পক্ষ থেকে দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী এস ইশ্বরন উপস্থিত ছিলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চুক্তির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘২০২১-২২ অর্থবছরে সিঙ্গাপুরে ১২ কোটি ৭১ লাখ ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে ৪১১ কোটি ৫৮ লাখ ডলারের পণ্য। সে অনুযায়ী বাণিজ্য ঘাটতি কমানো এবং সম্প্রসারণে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতামূলক চুক্তিটি সই হয়েছে। আজকের (বুধবার) আলোচনা ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট বাস্তবায়নের প্রাথমিক ধাপ, যা দুদেশের মধ্যে বাণিজ্যসহ সব ধরনের সুবিধা বৃদ্ধি করবে।’

সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী এস ইশ্বরন বলেন, ‘বর্তমান সংকট কাটিয়ে সামনের দিনে এগিয়ে যাওয়ার পথ তৈরি ও বাণিজ্য সুবিধা বৃদ্ধি এবং সিঙ্গাপুরের মাধ্যমে আসিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের সুযোগ যেন বাংলাদেশ নিতে পারে, সেজন্য এ চুক্তি করা হয়েছে।’

বাংলাদেশের পর্যটনখাত ও হাব হিসেবে নির্মাণাধীন শাহজালাল বিমানবন্দরকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি উল্লেখযোগ্য অর্জন। এটি বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধি, বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জও তৈরি করবে। যার মধ্যে স্বল্পোন্নত দেশ হিসেবে উন্নত ও উন্নয়নশীল দেশে পণ্য রফতানিকালে শুল্কমুক্ত, কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা ২০২৬ সালের পর হারাতে হবে। ফলে বাংলাদেশের রফতানি পণ্যকে ওই সব দেশের বাজারে প্রবেশের সময় সাধারণভাবে আরোপিত শুল্কের সম্মুখীন হতে হবে। এতে ওইসব দেশে বাংলাদেশের রফতানি বাজার সংকোচনের শঙ্কা রয়েছে।সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar