1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঋণের কিস্তি দিতে না পেরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

ঋণের কিস্তি দিতে না পেরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩০৫ জন খবরটি পড়েছেন

চট্টগ্রামের মিরসরাইয়ে এনজিও ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে নাদেরুজ্জামান (৫৮) নামে এক পোলট্রি ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগেই নিজের জন্য কাফনের কাপড় ও স্ত্রীর জন্য সাদা কাপড় কিনেন তিনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের টেণ্ডল বাড়িতে এ ঘটনা ঘটে।

নাদেরুজ্জামান ওই বাড়ির মরহুম দলিল রহমানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। নিজের জন্য কাফনের কাপড় ও স্ত্রীর জন্য সাদা কাপড় কিনে তা চিরকুটের পাশে রাখেন তিনি। চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ৮০ লাখ টাকার এনজিও ঋণ রয়েছে। প্রতি সপ্তাহে সাত লাখ টাকা ঋণের কিস্তি পরিশোধ করতে হয়।’ নাদেরুজ্জামান চিরকুটটিতে লিখেন যে তার লাশ নামিয়ে গলার রশি খুলে লুকিয়ে ফেলতে এবং লাশ ঘরের মধ্যে শোয়ানো অবস্থায় রেখে দিতে।

তাদের বাড়ির মোশাররফকে উদ্দেশ্য করে লিখেন, ‘মোশাররফ, আমার মেয়ে রুমাকে ফোন করে জানাবে যে তোমার বাবা অসুস্থ। এসে তারা আমার লাশ দেখবে। আত্মহত্যা জানলে দুই পরিবারের সম্মান নষ্ট হবে।’

এজন্য পারিশ্রমিক হিসেবে মোশারফের জন্য এক হাজার টাকাও রেখে যান তিনি। পুলিশ নাদেরুজ্জামানের হাতে লেখা চিরকুটটি উদ্ধার করেছে।

স্থানীয়রা জানিয়েছে, নাদেরুজ্জামান উপজেলার মিঠাছড়া বাজারের প্রবীণ ব্যবসায়ী। একটি ব্রয়লার মুরগির খামার ও একটি মুদি দোকান রয়েছে তার। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার সংসার। বড় ছেলে বিদেশে থাকেন, মেয়ে বিয়ের পর স্বামীর বাড়িতে থাকেন। স্ত্রী ও এক ছেলে নিয়ে মিঠাছড়া বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি।

জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার সঞ্জয় কুমার সাহা জানান, গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar