1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে শুরু হলো দুই টাকার ইফতার বাজার - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে শুরু হলো দুই টাকার ইফতার বাজার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩১৯ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের মাঝে মাত্র দুই টাকায় ইফতার বিক্রি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট (ফুল)’।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের চরাঞ্চলের নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার বিক্রির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে পুরো রমজান জুড়ে এই দুই টাকার ইফতারের বাজারের কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিচালক। উদ্বোধনী দিনে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রায় দেড় শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতারের প্যাকেট বিক্রি করা হয়।

দুই টাকার ইফতার নিতে আসা রহিমা বেগম বলেন, ‘হামরা চর বড়লইয়ের মানুষ, পানি মুখে দিয়া ইফতারি করি। আইজ দুই টাকার ইফতারির বাজার করিয়া মনটা খুশিতে ভরে গেইল।’ সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, দীর্ঘদিন থেকে ফাইট আনটিল লাইট (ফুল) সংগঠন গরিব মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে। আমরা ত্রাণ প্রথা থেকে বেরিয়ে এসে মানুষকে সম্মানের সঙ্গে বাঁচানোর জন্য দুই টাকা করে নিচ্ছি। এছাড়াও আমাদের সংগঠন থেকে নাগেশ্বরী উপজেলা, ফুলবাড়ী উপজেলা, রাজারহাট উপজেলায় গরিব ও অসহায় মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar