1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোলে ১শ'কোটি টাকার হোমিও ওষুধ জব্দ - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

বেনাপোলে ১শ’কোটি টাকার হোমিও ওষুধ জব্দ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ জন খবরটি পড়েছেন

বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষনায় আমদানি করা ১০০ কোটি টাকার হোমিও ওষুধ জব্দ করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গতকাল শনিবার চালানটি বন্দরে প্রবেশের পরপরই জব্দ করা হয় বলে জানিয়েছেন কাস্টমস হাউসের উপকমিশনার রবীন্দ্র কুমার সিংহ।

রবীন্দ্র কুমার জানান, আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের ‘দ্য হোমিও ওয়ার্ল্ড’ গত ২৮ জুলাই ভারত থেকে ২ হাজার ২০০ প্যাকেজের হোমিও ওষুধ আমদানি করে। চালানটি বন্দরের ৩৪ নম্বর শেডে রাখা হয়।

এই কাস্টমস কর্মকর্তার ভাষ্য, জব্দ চালানটির বাজারমূল্য ১০০ কোটি টাকার বেশি। আমদানিকারক প্রতিষ্ঠান চালানটির এলসি মূল্য দেখিয়েছে ৭৫ হাজার ৩১২ মার্কিন ডলার; অর্থাৎ ৮৮ লাখ ৮৬ হাজার ৮১৬ টাকা।’

রবীন্দ্র কুমার বলছেন, সিএন্ডএফ এজেন্ট মহিউদ্দিন আহমেদ অ্যান্ড সন্স আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে চালানটি গোপনে ছাড় করার চেষ্টা করছিল।

পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) পরীক্ষা করে দেখতে পায় এই চালানে ঘোষণাবহির্ভূত এবং অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত রেকটিফাইড স্পিরিট এবং চারটি আইটেমের বিপরীতে ৩৮২ আইটেমের বিভিন্ন নামের ওষুধ আমদানি করা হয়েছে। বিষয়টি এনএসআই কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দার উপপরিচালক সাইফুজ্জামানকে অবহিত করেন। পরে আবার পরীক্ষা করে এনএসআইয়ের গোপন তথ্যের সত্যতা মিললে চালানটি জব্দ করে খালাস স্থগিত করে দেওয়া হয়।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, ‘আমদানিকৃত কোনো পণ্যে অনিয়ম পেলে সেটা তো আটক করতেই হবে। বড় ধরনের শুল্ক ফাঁকির ঘটনায় সিএন্ডএফ এজেন্ট মহিউদ্দিন আহমেদ অ্যান্ড সন্সের লাইসেন্সও বাতিল করা হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar