1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোটালীপাড়ায় ভাঙ্গারির দোকান ও তেলের গোডাউন আগুনে ভস্মীভূত - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

কোটালীপাড়ায় ভাঙ্গারির দোকান ও তেলের গোডাউন আগুনে ভস্মীভূত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৮ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি ভাঙ্গারির দোকান ও ১টি তেলের গোডাউন ভস্মীভূত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ৪টার দিকে উপজেলার ঘাঘর বাজারে এ আগুনের ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এ ঘটনায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী লেবু শেখ বলেন, রাত ৪টা ১৫ মিনিটের দিকে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। ঘরের জানালা খুলে বাইরে তাকিয়ে দেখি গনেশ সাহার তেলের গোডাউনে আগুন লেগেছে। আগুনের তাপে বিকট শব্দে তেলের ব্যারেল ফেটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনস্থলে ছুটে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীদের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সোহেল শেখের ২টি ভাঙ্গারির দোকান ও গনেশ সাহার ১টি তেলের গোডাউন সম্পূর্ণরূপে পুড়ে যায়।

কোটালীপাড়া ফায়ার স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, রাত সাড়ে ৪টার দিকে ঘাঘর বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে যাই। স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। কীভাবে আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে তা বলা যাচ্ছে না।

আগুনে পুড়ে যাওয়া দোকানের ব্যবসায়ী সোহেল শেখ বলেন, আমার প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সবমিলিয়ে অগ্নিকাণ্ডে দোকান ঘর ও মালামালসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার ও কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar