1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাতের বজ্রপাতেই ছাই হয়ে গেল তুলার গুদাম - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

রাতের বজ্রপাতেই ছাই হয়ে গেল তুলার গুদাম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

ফরিদপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুর সদরের কানাইপুর বাজারে বজ্রপাতে সৃষ্ট আগুনে একটি তুলার গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গুদামে থাকা তুলার অধিকাংশ অংশই পুড়ে যায় বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর তথ্যমতে, রাত সাড়ে ৯টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয় একটি খেজুরগাছের ওপর। সেই গাছেই আগুন ধরে এবং পরে গাছের অংশ গুদামের চালের ওপর পড়লে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত গুদামটি স্থানীয় ব্যবসায়ী মো. আমির হোসেনের মালিকানাধীন। প্রত্যক্ষদর্শী স্বপন বিশ্বাস বলেন, ‘‘বজ্রপাতের পর আগুন ধরে যায় এবং ফায়ার সার্ভিস আসার আগেই তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।’’

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar