1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতের হঠাৎ সিদ্ধান্তে স্থবির বেনাপোল বন্দর, ক্ষতির মুখে ব্যবসায়ীরা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

ভারতের হঠাৎ সিদ্ধান্তে স্থবির বেনাপোল বন্দর, ক্ষতির মুখে ব্যবসায়ীরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৯১ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারত সরকারের হঠাৎ জারিকৃত এক নিষেধাজ্ঞার ফলে যশোরের বেনাপোল স্থলবন্দরে গার্মেন্টসসহ বিভিন্ন পণ্যবাহী শতাধিক ট্রাক আটকে পড়েছে। রফতানিকারকরা বলছেন, এই সিদ্ধান্ত রফতানি বাণিজ্যে বড় ধরনের সংকট তৈরি করেছে।

শনিবার (১৭ মে) ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি হওয়া একটি চিঠিতে স্থলপথে বাংলাদেশ থেকে গার্মেন্টস, তুলা, প্লাস্টিক, কাঠ ও ফলজাতীয় পণ্যের আমদানি নিষিদ্ধ করা হয়। যদিও সমুদ্রপথে কলকাতা ও নবসেবা বন্দরের মাধ্যমে এসব পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে, তবে ব্যবসায়ীরা বলছেন, এই পথ ব্যয়বহুল এবং পরিবহন জটিল।

বাংলাদেশের ২৪টি স্থলবন্দরের মধ্যে ১৬টি দিয়ে ভারত-বাংলাদেশ বাণিজ্য হয়ে থাকে, যার মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য হয় বেনাপোল-পেট্রাপোল দিয়ে—প্রায় ৮০ শতাংশ। প্রতিদিন গড়ে ২৫০–৩০০ ট্রাক বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয়, যার একটি বড় অংশ গার্মেন্টস শিল্পজাত পণ্য।

এদিকে, ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে এর আগে গত ৮ এপ্রিল ভারত স্থলপথে তৃতীয় দেশে গার্মেন্টস রফতানিতে আকাশপথ ব্যবহার বন্ধ করে দেয়। পরপর এমন নিষেধাজ্ঞায় রফতানি খাতে ধস নামার শঙ্কা দেখা দিয়েছে।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, “এত বড় একটি সিদ্ধান্ত যৌক্তিক কোনো ব্যাখ্যা ছাড়াই নেওয়া হয়েছে। এতে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।”

একইসাথে, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, “হঠাৎ হঠাৎ এমন সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্যে টানাপোড়েন সৃষ্টি করছে।”

বেনাপোল কাস্টমস কার্গো শাখার সুপারিনটেনডেন্ট আশরাফ আলী জানান, “নিষেধাজ্ঞার পর সকাল থেকে কোনো গার্মেন্টস পণ্য ভারতে প্রবেশ করেনি। তবে বেশ কিছু ট্রাক বন্দরে দাঁড়িয়ে আছে।”

অবস্থার দ্রুত সমাধান ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar