1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সোনার দামে আবারও রেকর্ড ছোঁয়ার চেষ্টা, ২২ ক্যারেট ভরি ১.৭০ লাখ টাকা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

সোনার দামে আবারও রেকর্ড ছোঁয়ার চেষ্টা, ২২ ক্যারেট ভরি ১.৭০ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২০০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের বাজারে আবারও বাড়ছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনার দাম হবে ১,৬৯,৯২১ টাকা। যা আগের দামের তুলনায় বেড়েছে ২,৮২২ টাকা।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে বিশুদ্ধ সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি হবে ১,৬২,২০০ টাকা, ১৮ ক্যারেট ১,৩৯,০২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১,১৪,৯৪৯ টাকায় বিক্রি হবে।

গত ২৩ এপ্রিল দেশে এক দফা সোনার বড় মূল্যবৃদ্ধি দেখা যায়, যেখানে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়ায় ১,৭৭,৮৮৮ টাকায়—যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। এরপর ১৭ মে দাম কিছুটা কমিয়ে নির্ধারণ করা হয় ১,৬৭,০০০ টাকা, যা আজ পর্যন্ত কার্যকর ছিল।

এখন নতুন বাড়তি দামে বাজারে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ক্রেতাদের অনেকেই মনে করছেন, এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে সোনা নিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar