1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদ্মায় ধরা পড়ল ২১ কেজির কাতল মাছ, বিক্রি ৩৮ হাজার টাকায় - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

পদ্মায় ধরা পড়ল ২১ কেজির কাতল মাছ, বিক্রি ৩৮ হাজার টাকায়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৭৩ জন খবরটি পড়েছেন

রাজবাড়ী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মাছটি দৌলতদিয়া মাছ বাজারে উন্মুক্ত নিলামে ৩৮ হাজার ৮৮০ টাকায় বিক্রি হয়।

জেলে রবিন হালদার তার সঙ্গীদের নিয়ে ভোরে নদীতে মাছ ধরতে গেলে ফজরের আজানের কিছু আগে জালে জোরে একটি ধাক্কা অনুভব করেন। জাল তুলে দেখা যায়, বড় আকৃতির একটি কাতল মাছ আটকা পড়েছে। পরে মাছটি নিয়ে তিনি বাজারের রওশন মোল্লার আড়তে নিয়ে যান।

সেখানে মাছটি উন্মুক্ত নিলামে তোলা হলে, প্রতি কেজি ১,৮০০ টাকা দরে মোট ৩৮ হাজার ৮৮০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, “পদ্মার বড় কাতল মাছের অনেক চাহিদা রয়েছে। এসব মাছ সাধারণত ভাগ করে বিক্রি করা হয় বা প্রবাসী ক্রেতারা কিনে থাকেন।”

তিনি আরও জানান, মাছটি বিক্রির জন্য এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দিয়ে প্রচারও চালানো হচ্ছে। কেজি প্রতি ১০০ টাকা লাভ হলে তিনি মাছটি বিক্রি করে দেবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar