1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাজারে অস্থিরতা: পেঁয়াজে আগুন, মাছ-সবজিতেও বাড়তি চাপ - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

বাজারে অস্থিরতা: পেঁয়াজে আগুন, মাছ-সবজিতেও বাড়তি চাপ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ জন খবরটি পড়েছেন

রাজধানীর বাজারে চাল ও পেঁয়াজের দাম দীর্ঘ এক মাস ধরে উচ্চ পর্যায়ে স্থিতিশীল রয়েছে। পাইকারি বাজারে কোনো চাল ৫৮ টাকার নিচে নেই, আর খুচরায় ক্রেতাদের ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে কিনতে হচ্ছে। একইভাবে পেঁয়াজের দামও বেড়ে ৮০ থেকে ১২০ টাকায় পৌঁছেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, পাইজাম ও আটাশ চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৮ থেকে ৬০ টাকায় এবং মিনিকেট ৭৬ থেকে ৮০ টাকায়। খুচরা বিক্রেতারা এ দাম থেকে অন্তত ৫ টাকা বেশি নিচ্ছেন। বিক্রেতা বেলাল হোসেন বলেন, “দেড়-দুই মাস আগে চালের দাম কিছুটা বেড়েছিল, এখনো সেই দামই চলছে।”

পেঁয়াজের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিক্রেতা আল আমিন জানান, সরবরাহ কম থাকায় দাম বাড়ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আমদানি প্রয়োজন। পাড়া-মহল্লার দোকানে ক্রেতাদের কেজিপ্রতি ১৩০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। ক্রেতা হোসেন আলী বলেন, “হঠাৎ এত দ্রুত দাম বেড়ে গেল, বুঝতেই পারছি না।”

এদিকে বাজারে আলুর দাম কমে কেজিপ্রতি ২০ টাকায় নেমেছে। তবে আদা ও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে—চায়না রসুন ১৬০, দেশি ৮০–১০০, থাইল্যান্ডের আদা ২০০ এবং চায়না আদা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় এ বৃদ্ধি। পাঙাশ ও তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৯০–২০০ টাকায়, পাবদা ৪০০ টাকায় এবং রুই মাছ ২৮০ থেকে ৩৫০ টাকায়।

সবজি বাজারে ওঠানামা দেখা যাচ্ছে। পটোল, চিচিঙ্গা, ঢ্যাঁড়শ ৫০–৬০ টাকায়; ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৩০ টাকায়। বেগুনের দাম ৫০ থেকে ১০০ টাকার মধ্যে ওঠানামা করছে, তাল বেগুন কেজিপ্রতি ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ও লাউয়ের দাম বেড়ে যথাক্রমে ৯০ ও ৬০ টাকায় পৌঁছেছে।

তবে ডিম, মুরগি ও মাংসের বাজারে স্থিতিশীলতা রয়েছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, আর ব্রয়লার মুরগি ১৭০ টাকায়। গরুর মাংস ৭৫০, খাসির ১২০০ এবং ছাগলের মাংস ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar