1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারত থেকে ২১০ মেট্রিক টন পেঁয়াজ আসায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমছে - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

ভারত থেকে ২১০ মেট্রিক টন পেঁয়াজ আসায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমছে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে বাংলাদেশি টাকায় ৪২-৪৩। পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০-১৫ টাকা কমে গেছে। শনিবার ২০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে তিন দিনে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে ৭ ট্রাকে করে ২১০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

আমদানি করা পেঁয়াজ ছাড়করণ প্রতিষ্ঠান মেসার্স রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম বলেন- দেশের বিভিন্ন এলাকার আমদানিকারকরা এসব পেঁয়াজ আমদানি করেছে। তিনি বলেন, প্রথম চালানে গত সোমবার তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন, দ্বিতীয় চালানে বুধবার একটি ট্রাকে ৩০ মেট্রিক টন ও শনিবার সন্ধ্যায় ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে সর্বশেষ এ বন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স কপোতাক্ষ সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক আবু ফয়সল বলেন, ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। বন্দর ও আমদানির আনুষঙ্গিক ব্যয় ধরে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে ৪২-৪৩ টাকা। এ ছাড়া বাজারজাত করতে এর সঙ্গে পরিবহন ও শ্রমিক ব্যয় যুক্ত হবে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বাংলাদেশে প্রবেশের জন্য আরও কিছু পেঁয়াজের ট্রাক ওপারের পেট্রোপোল বন্দরে অপেক্ষায় আছে। সেগুলো পর্যায়ক্রমে বন্দরে ঢুকবে। বন্দর থেকে পেঁয়াজের চালান দ্রুত খালাসের জন্য সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar