1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় সিলিন্ডার গ্যাসের সংকট: সিন্ডিকেটের দৌরাত্ম্যে নাকাল সাধারণ মানুষ - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

লোহাগাড়ায় সিলিন্ডার গ্যাসের সংকট: সিন্ডিকেটের দৌরাত্ম্যে নাকাল সাধারণ মানুষ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ জন খবরটি পড়েছেন


মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় হঠাৎ করেই তীব্র সিলিন্ডার গ্যাস সংকট দেখা দিয়েছে। বাজারে চাহিদা থাকলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভোক্তারা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেক এলাকায় দোকানে দোকানে খোঁজ করেও সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না, আবার কোথাও মিললেও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার বিক্রি হওয়ার কথা থাকলেও বাস্তবে তা ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ, হোটেল-রেস্তোরাঁ মালিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ভুক্তভোগী গৃহিণীরা জানান, গ্যাস না থাকায় রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে কাঠ বা বিকল্প জ্বালানি ব্যবহার করছে, যা একদিকে কষ্টকর অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে। হোটেল মালিকরা বলছেন, গ্যাস সংকটে তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক ক্ষেত্রে দোকান বন্ধ রাখার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, গ্যাস সরবরাহ ব্যবস্থায় জড়িত সিন্ডিকেট চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিয়মিত বাজার তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
এলাকাবাসীর মতে, সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই জনস্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে লোহাগাড়ার সিলিন্ডার গ্যাস বাজারকে সিন্ডিকেটমুক্ত করা এখন সময়ের দাবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar