1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় ব্যবসায়িক সুনামের নতুন মানদণ্ড গড়ল ইনসাফ রেস্তোরাঁ - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

লোহাগাড়ায় ব্যবসায়িক সুনামের নতুন মানদণ্ড গড়ল ইনসাফ রেস্তোরাঁ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী শহরে অবস্থিত ইনসাফ রেস্তোরাঁ ইতোমধ্যে জনপ্রিয় ও মানসম্মত রেস্টুরেন্ট হিসেবে সুনামের শীর্ষে অবস্থান করছে। সুস্বাদু খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং আন্তরিক সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করা এই প্রতিষ্ঠানটি শুধু ব্যবসায়িক সাফল্যেই সীমাবদ্ধ নেই, বরং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইনসাফ রেস্তোরাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন এর কর্ণধার সাহাব উদ্দিন, যিনি প্রচলিত ব্যবসায়িক চিন্তার বাইরে গিয়ে অভিনব ও মানবিক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে মানুষের হৃদয়ের কাছাকাছি নিয়ে গেছেন। তার দূরদর্শী চিন্তা ও ব্যতিক্রমী প্রচারণা ইনসাফ রেস্তোরাঁকে করেছে আরও জনপ্রিয়।

গত ৬ ডিসেম্বর ইনসাফ রেস্তোরাঁর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেওয়া হয় এক অনন্য উদ্যোগ। এ উপলক্ষে লোহাগাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের ৭ শতাধিক শিক্ষক-শিক্ষিকাকে উপহার দেওয়া হয় বিশেষভাবে তৈরি নাম, পদবি ও মোবাইল নম্বর সংবলিত মজবুত ও দৃষ্টিনন্দন চাবির রিং। যা শুধু একটি উপহার নয়, বরং সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক হিসেবেই দেখছেন শিক্ষকরা।

এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাস্টার নাছির আহমদ। তার আন্তরিক সহযোগিতায় পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
ইনসাফ রেস্তোরাঁর এমন উদ্যোগকে উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন লোহাগাড়া উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাজ। তাদের মতে, একজন ব্যবসায়ীর পক্ষ থেকে শিক্ষা পরিবারের প্রতি এমন সম্মানজনক ও চিন্তাশীল উদ্যোগ সত্যিই বিরল এবং প্রশংসার দাবিদার।
ব্যবসায়িক সুনাম, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ—এই তিনের সমন্বয়ে ইনসাফ রেস্তোরাঁ আজ শুধু একটি রেস্টুরেন্ট নয়, বরং লোহাগাড়ার একটি গর্বিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এমন উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্য ব্যবসায়ীদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar