1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে এক রাতে দুই দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

অভয়নগরে এক রাতে দুই দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজারের কাপুড়িয়াপট্টির
দুই দোকানে চুরি সংঘটিত হয়েছে। শনিবার গভীর রাতে
চোরেরা দুই দোকান থেকে নগদ ১লাখ ৯হাজার টাকা নিয়ে
যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সুমাইয়া ক্লথ স্টোরের মালিক হাসান আলী মোল্যা জানান, শনিবার বেচাবিক্রি শেষে ক্যাশে নগদ ৬০হাজার ৯শ টাকা রেখে রাত ১০ টার দিকে বাসায় চলে যান তিনি। রবিবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন একটি শাটারের নিচের অংশ ভাঙা। পরে অন্যান্যে ব্যবসায়ীদের সহযোগিতায় দোকান খুলে দেখেন চোরেরা ক্যাশবাক্সের তালা ভাঙে সব টাকা নিয়ে গেছে।

আল-আমিন ক্লথ স্টোরের মালিক মতিয়ার রহমান জানান, তার দোকানেরও শাটার ভেঙে ক্যাশবাক্স থেকে নগদ ৪০হাজার টাকা নিয়ে গেছে চোরেরা। তবে টাকা ছাড়া আর কিছু নিয়েছে কিনা তা পরে বলতে পারবেন বলে জানান তিনি। এক রাতে দুই দোকানে একই পদ্ধতিতে চুরির ঘটনায় কাপুড়িয়াপট্টির ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। চোর চক্রকে দ্রুত আটক ও পরবর্তীতে এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর বুধবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar