1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টানা ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর: আমদানি-রপ্তানি বাণিজ্য মুখ থুবড়ে পড়ার শঙ্কা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

টানা ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর: আমদানি-রপ্তানি বাণিজ্য মুখ থুবড়ে পড়ার শঙ্কা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ রিপোর্ট | চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর। গত বুধবার থেকে শুরু হওয়া এই লাগাতার ধর্মঘটের ফলে বন্দরের তিনটি প্রধান টার্মিনালে (জিসিবি, সিসিটি ও এনসিটি) সব ধরনের অপারেশনাল কার্যক্রম এবং পণ্য খালাস বন্ধ রয়েছে। এর ফলে বহির্নোঙর ও জেটিতে জাহাজের জট তৈরি হয়েছে এবং মুখ থুবড়ে পড়েছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আন্দোলনের কারণে বহির্নোঙর থেকে নতুন কোনো জাহাজ জেটিতে ভিড়তে পারছে না, আবার জেটিতে থাকা ১০টি জাহাজ পণ্য খালাস করতে না পেরে আটকা পড়ে আছে। বন্দরে পণ্য পরিবহনকারী যানবাহন প্রবেশ বন্ধ থাকায় ইয়ার্ড থেকেও কনটেইনার খালাস হচ্ছে না। বেসরকারি ২১টি ডিপোতে (অফডক) ইতিমধ্যে প্রায় ১০ হাজার ৮১৭ টিইইউস রপ্তানি পণ্যের কনটেইনার আটকা পড়েছে। এর ফলে বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিলের আশঙ্কা করছেন বলে জানিয়েছেন বিজিএমইএ নেতারা।

আন্দোলনের কারণ ও দাবি

আরব-আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’-কে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ এবং আন্দোলনরত শ্রমিকদের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এছাড়া ১৬ জন কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দরে বদলি করায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নৌ পরিবহন উপদেষ্টার পদত্যাগ ও বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবি করেছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির জানান, ইজারা প্রক্রিয়া বন্ধ ও বদলি আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্যদিকে বিজিএমইএ পরিচালক রাকিবুল আলম সতর্ক করে বলেন, সঠিক সময়ে পণ্য পাঠাতে না পারলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং বড় ধরনের আর্থিক ক্ষতি হবে। এর আগে গত শনিবার থেকে দৈনিক ৮ ঘণ্টা করে কর্মবিরতি শুরু হলেও গত মঙ্গলবার থেকে তা অনির্দিষ্টকালের কর্মসূচিতে রূপ নেয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar