1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৬–১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা: প্রেস সচিব‌ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬: চ্যাম্পিয়ন রাঙামাটির হোসাইন, যাবেন হংকং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ভোগান্তিতে সাধারণ গ্রাহক মাকে সঙ্গে রাখতে অনীহা গ্রাম পুলিশের, ইউএনওর কাছে ছেলের হুমকি লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতন, অভিযুক্ত শিক্ষক বহিষ্কার নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: কে সি বেণুগোপাল দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতাদের আটক করল পুলিশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ

১৬–১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা: প্রেস সচিব‌

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

রিয়াদ হোসেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা।

শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “খুব দ্রুত শপথের আয়োজন করা হবে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ গ্রহণ সম্পন্ন হতে পারে।” তবে শপথ কে পড়াবেন—সে বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি।

গেজেট প্রকাশ শুক্রবার গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সদস্যদের সরকারি ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন।
আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে প্রকাশ করা হবে।জামায়াতের এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন আগেই স্থগিত করা হয়েছে।উৎসবমুখর ভোটগ্রহণ

গত বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয় একই দিনে।শপথের আনুষ্ঠানিকতা শেষ হলে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরুর পথ প্রশস্ত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar