1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিএনপির মন্ত্রিসভায় ডাক পেলেন যারা - bdtelegraph24.com
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬: চ্যাম্পিয়ন রাঙামাটির হোসাইন, যাবেন হংকং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ভোগান্তিতে সাধারণ গ্রাহক মাকে সঙ্গে রাখতে অনীহা গ্রাম পুলিশের, ইউএনওর কাছে ছেলের হুমকি লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতন, অভিযুক্ত শিক্ষক বহিষ্কার নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: কে সি বেণুগোপাল দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতাদের আটক করল পুলিশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ

বিএনপির মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজ বিকেলে শপথ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন।

ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য সদস্যদের টেলিফোনে শপথের আমন্ত্রণ জানানো হয়েছে। এই তালিকায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তরুণ এবং জোটসঙ্গীদের অন্তর্ভুক্ত করে বড় ধরনের চমক রাখা হয়েছে।

নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খান এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো অভিজ্ঞ রাজনীতিকরা। দলের তরুণ ও মধ্যম সারির নেতাদের মধ্যে জহির উদ্দিন স্বপন, অনিন্দ্য ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, এবং শামা ওবায়েদ মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া টেকনোক্র্যাট বা বিশেষ বিবেচনায় খন্দকার আবদুল মুক্তাদীর, ব্যারিস্টার কায়সার কামাল ও ববি হাজ্জাজের নামও আলোচনায় রয়েছে।

বিএনপির নেতৃত্বাধীন এই নতুন সরকারে একক দলের বাইরে জোটসঙ্গীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। গণঅধিকার পরিষদের নুরুল হক নুর (ভিপি নুর) এবং গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি মন্ত্রিসভায় ডাক পেয়েছেন, যা রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বিকেলেই নির্ধারিত হবে কার হাতে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে। এর আগে আজ সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ দেড় দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরতে যাওয়া বিএনপির এই মন্ত্রিসভার দিকে এখন নজর পুরো দেশের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar