1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে চোরাই পথে আনা চকলেট বিক্রির দায়ে জরিমানা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে চোরাই পথে আনা চকলেট বিক্রির দায়ে জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় বিএসটিআই’র মানসনদ ও বৈধ ছাড়পত্র ছাড়াই বিদেশি চকলেট ও লজেন্স বিক্রি করার দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালীন আরডিএ মার্কেটে অবস্থিত ‘মুন এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিএসটিআই’র কোনো গুণগত মানসনদ গ্রহণ করেনি। এছাড়া বৈধ পথে আমদানি না করে চোরাই পথে আনা বিদেশি চকলেট ও লজেন্স মজুত ও বিক্রি করছিল তারা, যা দেশের বিদ্যমান আইনের লঙ্ঘন। জনস্বাস্থ্যের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এই ঝটিকা অভিযান চালানো হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদনহীন এবং নিম্নমানের খাদ্যপণ্য বাজার থেকে সরাতে ও জনস্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar