1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শুল্ক যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশি পণ্যের রফতানি - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

শুল্ক যুদ্ধের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশি পণ্যের রফতানি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯৩ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মার্কিন শুল্ক যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হলেও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্যের রফতানি আয় বেড়েছে। তবে একই সময়ে জার্মানির বাজারে রফতানি কমেছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৭৩৬ কোটি ১৯ লাখ ডলারের পণ্য রফতানি করেছে। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৭১৮ কোটি ৬৭ লাখ ডলার। ফলে দেশটিতে রফতানি আয় প্রায় আড়াই শতাংশ বেড়েছে।

একক দেশ হিসেবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি গন্তব্য যুক্তরাজ্যেও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে দেশটিতে রফতানি হয়েছে ৩৮৭ কোটি ৫১ লাখ ডলারের পণ্য, যা আগের সময়ের তুলনায় প্রায় সাড়ে ২৩ শতাংশ বেশি।

তবে তৃতীয় বৃহত্তম রফতানি বাজার জার্মানিতে বিপরীত চিত্র দেখা গেছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে জার্মানিতে রফতানি আয় দাঁড়িয়েছে ৩৮৬ কোটি ১৮ লাখ ডলারে। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৪৩৬ কোটি ৪৯ লাখ ডলার। অর্থাৎ এক বছরে দেশটিতে রফতানি আয় কমেছে সাড়ে ১১ শতাংশের বেশি।

বিশ্ববাজারে শুল্কনীতি, মূল্যস্ফীতি ও ভোক্তাদের ব্যয় সংকোচনের চাপের মধ্যেও বাংলাদেশের প্রধান দুই বাজারে রফতানি আয় বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar