1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এমপি খবর রাখেন,তাই বেশি খাজনা নিলেও নিরব প্রশাসন - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

এমপি খবর রাখেন,তাই বেশি খাজনা নিলেও নিরব প্রশাসন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১২২ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের বড় হাট গুলোর মধ্যে প্রধান একটি হাট হলো চাপারহাট।ঐতিহ্যবাহি এই হাটে দেশের প্রায় সব প্রান্তের গরু-ছাগলের ক্রেতা ব্যাপরিরা আসেন।গরুর হাটের জন্য বিখ্যাত এই হাটে ক্রেতা-বিক্রেতার কাছ থেকে প্রকাশ্যে অতিরিক্ত টোল বা খাজনা আদায় করা হচ্ছে।

গরু প্রতি বিক্রেতার কাছে ৩৫০ টাকা এবং ক্রেতার কাছে ৪৫০ টাকা করে মোট ৮০০ টাকা নেয়া হচ্ছে।রশিদে খাঁজনা আদায়ের কোনো উল্লেখ রাখা হয়না।

গরু ব্যবসায়ি লেবু মিয়া জানান,প্রতি গরুতে বিক্রেতার কাছে ৩৫০ টাকা। ক্রেতার কাছে ৪৫০ টাকা নেয়া হয়।আজ(১৮ মে) ৪ টা গরু বিক্রি করেছি।আজকেও ৩২০০ টাকা খাজনা নিয়েছে।পার্শবর্তি হাট গুলোতে ৫০০ টাকা টাকা নেয়া হয়।চাপারহাট বড় হাট।তাই ব্যবসা করলে ওখানে যেতে হয়।

মেহেদি নামের একজন ক্রেতা একই রকম অভিযোগ করেছেন।৪ মে তিনি একটি গরু কেনেন।বিক্রেতা ও ক্রেতা মিলে ৮০০ টাকা খাজনা দিতে হয়।ছাগল প্রতি ৪০০ টাকা দিতে হয়।

অথচ সরকারি নির্দেশনা চেয়ে ভালো হলো একটি গরু ৪৯৫ টাকা শুধু ক্রেতার কাছে।ছাগল প্রতি ১১০ টাকা।বিক্রেতার কাছে কোনো খাজনা নেয়া যাবেনা।রশিদে টাকার কথা স্পষ্ট উল্লেখ থাকতে হবে।

হাটের ইজারাদার হাবিবুর রহমান বলেন”হাটের ইজারা বেশি নেই না কম নেই এমন প্রশ্ন আপনি আমাকে করতে পারেন না।এমপি (রোকনউদ্দিন বাবুল)সব সময় আমার খবর রাখেন।আপনিও এসে চা খেয়ে যান।”

ইউএনও সামিমা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলেন নি।ফোনও রিসিভ করেন নি।

পার্শবর্তি চামটা হাটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট মোবইল কোর্ট পরিচালনা করে।এমন সময় চামটা হাটের ক্রেতা-বিক্রেতারা জোট বেঁধে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদকে চাপারহাটের অতিরিক্ত খাজনার কথা বলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ক্রেতা-বিক্রেতাকে চাপারহাটে মোবইল কোর্ট পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে হাট ত্যাগ করেন।

ভোক্তা অধিকারের সহকারি পরিচালক শেখ সাদী বলেন,আমরা ভোক্তাকে নিয়ে কাজ করি।ইজারা বিষয়ে সুক্ম একটু আইনের তফাৎ আছে।ইজারাদারদের আমরা কিছু বলতে পারিনা।এটা ওই উপজেলার এসিল্যান্ড ও ইউএনওর এখতিয়ার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar