1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিরামপুরে ১২০০ কেজির ‘মহারাজা’, কোরবানির বাজারে চাওয়া ২০ লাখ - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

বিরামপুরে ১২০০ কেজির ‘মহারাজা’, কোরবানির বাজারে চাওয়া ২০ লাখ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বিরামপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ১২০০ কেজি ওজনের ‘মহারাজা’ নামের একটি ষাঁড় ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিশাল আকৃতির এই গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় মানুষজন।

বিরামপুর উপজেলার খানপুর দক্ষিণ শাহাবাজপুর এলাকার লরিচালক লুৎফর রহমান পাঁচ বছর আগে বাড়ির গাভী থেকে জন্ম নেওয়া ফ্রিজিয়ান জাতের বাছুরটিকে শখ করে লালন-পালন শুরু করেন। বর্তমানে গরুটির ওজন দাঁড়িয়েছে প্রায় ১২০০ কেজি।

মালিক জানান, প্রতিদিন গরুটির খাবারের পেছনে দুই হাজার টাকার বেশি ব্যয় হয়। কলা, আপেল, ঘাস, ভূষি, খুদি, আটা ও ব্রানসহ বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো হয় ‘মহারাজা’কে। এখন পর্যন্ত এর পেছনে প্রায় আট থেকে নয় লাখ টাকা খরচ হয়েছে বলেও দাবি করেন তিনি।

কোরবানির বাজারে গরুটির দাম হাঁকানো হচ্ছে ২০ লাখ টাকা। ইতোমধ্যে স্থানীয়ভাবে গরুটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী বলেন, প্রাকৃতিক উপায়ে এবং যত্নের সঙ্গে গরুটি পালন করা হয়েছে। তার ধারণা, এটি এবার দিনাজপুর জেলার সবচেয়ে বড় কোরবানির ষাঁড় হতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar