1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

যশোরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে এমইপি গ্রুপের উদ্যোগে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে যশোর শহরের স্টেডিয়াম রোডের পার্ক ভিউ কনফারেন্স রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।একসঙ্গে এগিয়ে চলি, ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সম্মেলনে পরিবেশক, ডিলার ও ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, ব্যবসা সম্প্রসারণ, নতুন পণ্যের পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডেপুটি সেলস ম্যানেজার আমানত হোসাইন (আমান)। বিশেষ অতিথি ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার সাইমুন ইসলাম, টেরিটরি সেলস ম্যানেজার আজমল আহমেদ এবং এমইপি গ্রুপের যশোর সদর পয়েন্টের পরিবেশক আলমগীর হোসেন।
সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্য, বাজার সম্প্রসারণের কৌশল, বিক্রয় বৃদ্ধি এবং গ্রাহকসেবার মান উন্নয়ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি পরিবেশক ও ব্যবসায়ীদের মতামত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর বৈদ্যুতিক দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মুক্তাদুল ইসলাম ডাবলু, সাধারণ সম্পাদকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের ব্যবসায়ী এবং আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠান শেষে কৃতী পরিবেশক ও ব্যবসায়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ, র‍্যাফেল ড্র, ফটোসেশন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar