1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতির নির্বাচনে সিরাজ সভাপতি, মঈনুদ্দিন সম্পাদক - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতির নির্বাচনে সিরাজ সভাপতি, মঈনুদ্দিন সম্পাদক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
শনিবার (২৫ জুলাই) ২০২৬ | সকাল ৯টা ১১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে সিরাজ মোল্যা এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দিন বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, সংগঠনের ৬২ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১৩টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে সিরাজ মোল্যা ৩৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দিন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিটির সদস্য মুক্তাদিরুল হক ও রাজ আলী রাজু উপস্থিত ছিলেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন—সহ-সভাপতি শরীফ মুকতি মাহমুদ তিলক, সহ-সাধারণ সম্পাদক শুকুর আলী টুকু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ নান্নু হোসেন ও দপ্তর সম্পাদক সেলিম হোসেন। এছাড়া নির্বাহী সদস্যের ছয়টি পদে আরমান হোসেন, মাহবুব, আলমগীর হোসেন, মাহিম ইসলাম মুন, মোতালেব ও মনির মিস্ত্রি নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar