1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, কর্মসংস্থানের সংকটে প্রায় ১০ হাজার শ্রমিক - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, কর্মসংস্থানের সংকটে প্রায় ১০ হাজার শ্রমিক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭৮ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্যাংকিং সুবিধা সীমিত হয়ে যাওয়া, কাঁচামাল আমদানিতে অচলাবস্থা এবং চলমান আর্থিক সংকটের মধ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের ১১টি শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মসংস্থানের অনিশ্চয়তায় পড়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গ্রুপটির কর্মকর্তাদের ভাষ্য, নতুন এলসি খুলতে না পারায় কাঁচামাল আমদানি ব্যাহত হয়। ফলে ইস্পাত, চিনি, ভোজ্যতেল, সিমেন্টসহ বিভিন্ন শিল্পে উৎপাদন ধাপে ধাপে কমে গিয়ে শেষ পর্যন্ত কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ডিজিএম রফিকুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধও সম্ভব হচ্ছিল না।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক গ্রুপটির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক হিসাব জব্দ, আর্থিক লেনদেনে বিধিনিষেধ এবং অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির অভিযোগে তদন্ত শুরু হয়। এর ফলে গ্রুপটির আর্থিক প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়।

এদিকে, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান শিল্পকারখানা বন্ধ বা ব্যবসা সংকোচনের বিষয়টিকে গ্রুপটির ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে মন্তব্য করেছেন। অন্যদিকে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, এ ঘটনা ব্যাংকনির্ভর অর্থায়ন, দুর্বল করপোরেট সুশাসন এবং অতিমাত্রায় ঋণনির্ভর ব্যবসায়িক সম্প্রসারণের ঝুঁকি সামনে এনেছে।

বিশ্লেষকদের মতে, এস আলম গ্রুপের বর্তমান পরিস্থিতি শুধু একটি শিল্পগোষ্ঠীর সংকট নয়; এটি ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক দুর্বলতা, করপোরেট সুশাসনের ঘাটতি এবং আর্থিক খাতের জবাবদিহি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar