বিলাল হোসেন মাহিনী বৃক্ষ রোপনের এই সুবর্ন সময়ে আসুন ব্যক্তিগত ও সামষ্টিকভাবে প্রতিটি বাড়ি, গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা-জেলাসহ সারাদেশে গাছ
মনির আহমদ আজাদ। একটি মানচিত্র, কিছু রক্তাক্ত কাঁটাতার, আর এক দিগন্ত বিস্তৃত দীর্ঘশ্বাস—আজকের ফিলিস্তিনের বাস্তবতাকে হয়তো এই কয়েকটি শব্দে বন্দি
মনির আহমদ আজাদ।। ইতিহাসের কিছু মানুষ মৃত্যুর মধ্য দিয়েও শেষ হয়ে যান না; বরং সময়ের প্রবাহে তাঁরা পরিণত হন একটি
মনির আহমদ আজাদ।। ইতিহাস সাক্ষ্য দেয়, কোনো জাতি কেবল বাইরের আক্রমণে দুর্বল হয়ে পড়ে না; অভ্যন্তরীণ বিভক্তিও একটি জাতির শক্তিকে
মনির আহমদ আজাদ।। কারবালার বেদনাবিধুর স্মৃতি বহন করে আবারও ফিরে এসেছে পবিত্র মুহাররম মাস। এই মাস শুধু ইতিহাসের একটি অধ্যায়
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ মুসলিম দেশ 4 আন্তর্জাতিক প্রতিবেদন বিশ্ব রাজনীতিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর গুরুত্ব শুধু ধর্মীয় পরিচয়ের কারণে নয়;
বিশেষ প্রতিবেদন। 4 বিশ্বের অন্যতম প্রাচীন জনগোষ্ঠীর আবাস আফ্রিকার দক্ষিণাঞ্চলের বিশাল বিস্তৃত কালাহারি মরুভূমি শুধু বালুর সমুদ্রই নয়, এটি মানবসভ্যতার
মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার সাংবাদিক, গবেষক ও ইতিহাস সন্ধানী। অবতরণিকা: ময়মনসিংহ জেলার মোমেনসিং পরগণা এলাকায় একসময় দত্তনন্দী বংশের জমিদারি ও ব্যাপক প্রভাব ছিল। এ অঞ্চলের প্রাচীন ও সুস্পষ্ট ইতিহাস তুলে ধরার লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে অবস্থিত ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি অ্যান্ড লাইব্রেরি এবং দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স নামে সংগঠনগুলো দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ইতিহাসের অজানা অধ্যায় উন্মোচনের উদ্দেশ্যে সংগঠনগুলো অপ্রকাশিত তথ্য, জনশ্রুতি, প্রবীণ মানুষের স্মৃতিচারণ, ঝরে পড়া ইতিহাস, প্রাচীন দুর্লভ দলিল এবং মানচিত্র সংগ্রহ ও গবেষণার মাধ্যমে ইতিহাসকে হালনাগাদ করার কাজ পরিচালনা করছে। প্রামাণ্য দলিল হিসেবে এসিক এসোসিয়েশন ও ক্রিয়েটিভ এসোসিয়েশনের সহযোগিতায় প্রতিবছর প্রকাশিত হয় আঞ্চলিক তথ্যবহুল স্বনামধন্য ম্যাগাজিন ‘পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স’। এ ম্যাগাজিনে প্রকাশিত প্রায় আড়াইশ বছর আগের রেনেলের মানচিত্র পর্যালোচনা করলে দেখা যায়, তৎকালীন মোমেনসিং পরগণার অন্তর্গত বর্তমান নেত্রকোনার আটপাড়া ও কেন্দুয়া উপজেলার দিকে তেলিগাতী ও রামপুর নামে প্রাচীন জনপদ বা প্রসিদ্ধ স্থান হিসেবে উল্লেখ রয়েছে। বর্তমানে তেলিগাতী একটি ইউনিয়নের নাম। এ ইউনিয়নে বেশ কয়েকটি প্রসিদ্ধ গ্রাম রয়েছে। তন্মধ্যে মঙ্গলসিদ্ধ গ্রামে ছিল দত্তনন্দী বংশের প্রধান জমিদারবাড়ি। এছাড়া, বর্তমান ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রাম এলাকায় তাদের আত্মীয়-স্বজনের কিছু তথ্য সন্ধান পাওয়া যায়। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, গৃহবিবাদ ও স্বার্থসংঘাতের কারণে একপর্যায়ে এই বংশের সুখ-শান্তি নষ্ট হয় এবং নবাব মুর্শিদকুলি খাঁর আমলে তাদের জমিদারি বাজেয়াপ্ত করা হয়। জমিদার শ্রী শৌরীন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত ১৯১১ সালে প্রকাশিত ‘ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার’ গ্রন্থে দত্তনন্দীদের জমিদারির সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ রয়েছে। দত্তনন্দী জমিদারির ইতিহাস সম্পর্কে গ্রন্থে উল্লেখিত কিছু উদ্ধৃতি নিচে তুলে ধরা হলো—” ঈশা খাঁ
খ্রিস্টপূর্ব ৩৩১ সালে বর্তমান ইরাকের নিকটবর্তী গাওগামেলার প্রান্তরে সংঘটিত এক যুদ্ধ বিশ্ব ইতিহাসের গতিপথ বদলে দেয়। এই যুদ্ধে মুখোমুখি হয়েছিল
প্রেস বিজ্ঞপ্তি। মহান মে দিবস উপলক্ষে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন “তূর্যশিকড়”এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। “মানুষের শ্রম, মানুষের জয়” শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানটি আগামী ১ মে ২০২৬, শুক্রবার বিকাল ৫ টায় ছয়ানটের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তিন বছর ধরে তূর্যশিকড় সংগঠনটি বাংলা সংস্কৃতি চর্চা, নতুন প্রজন্মের মনন গঠন এবং শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজনেও শ্রমজীবী মানুষের সংগ্রাম, মর্যাদা এবং জয়ের কথাই তুলে ধরা হবে। অনুষ্ঠানে গান, নৃত্য, আবৃত্তি ও নাটকের মাধ্যমে শ্রমের গৌরব এবং মানুষের চিরন্তন লড়াই উপস্থাপিত হবে। এতে অংশগ্রহণ করবেন আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিবর্গ এবং তূর্যশিকড় এর শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও সংস্কৃতি কর্মী জনাব মফিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজা খানম এবং সৈয়দ সিদ্দিকুর রহমান। এছাড়া স্বাগত বক্তব্য প্রদান করবেন সংগঠনের উপদেষ্টা জনাব মাহফুজুর রহমান। এই আয়োজনে সহযোগী হিসেবে থাকছে জলতরঙ্গ, স্বনন ঢাকা, গানের তরী বাংলাদেশ, ঢাকা ডান্স এন্ড আর্ট সেন্টার, নৃত্য নিকেতন এবং মুক্তধারা নাট্য সম্প্রদায়। এছাড়া, অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন বরেন্য আবৃত্তিশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ সৈনিক আশরাফুল আলম, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, মাসকুর -এ-সাত্তার কল্লোল , রবি শঙ্কর মৈত্রী এবং মজুমদার বিপ্লব সহ আরও অনেকে। আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সমাজে মানবিক চেতনা জাগ্রত করার প্রয়াস অব্যাহত থাকবে। সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। যোগাযোগ: