নিউজ ডেস্ক
শুক্রবার (১১ সেপ্টেম্বর, ২০২৬) সন্ধ্যা ৭টা ২৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে ডাচ পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গ্রাউবুন্ডেন ক্যান্টনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিরাপত্তা ব্যারিয়ার ভেঙে সড়কের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, ৪৮ জন যাত্রী নিয়ে বাসটি অস্ট্রিয়া থেকে সুইজারল্যান্ডে এক দিনের সফরে যাচ্ছিল। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।
ডাচ ট্রাভেল এজেন্সি ফেডারেশন (এএনভিআর) জানায়, বাসটির মালিক পর্যটন সংস্থা ওড এবং এতে থাকা সব যাত্রী নেদারল্যান্ডসের নাগরিক। সোমবার নেদারল্যান্ডস থেকে যাত্রা শুরু করে বাসটি সুইজারল্যান্ডের দিকে যাচ্ছিল।
স্থানীয় পুলিশের এক মুখপাত্র সুইস গণমাধ্যমকে জানান, বাসটি নিরাপত্তা ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।