নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭০ হাজার টাকা জরিমানাসহ ৮০ কেজি চিংড়ি জব্দ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। এবং জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নূরনগর বাজারে দুটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় মোঃ হাবিবুল্লাহ ও মোঃ নুরুজ্জামান কে আটক করা হয়। পরবর্তীতে মোঃ হাবিবুল্লাহকে ৫০ হাজার টাকা ও মোঃ নুরুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ তৌহিদ হাসান, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।