1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টিকটকে প্রেম: মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করে যশোরে আনলেন শার্শার যুবক - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন কারমাইকেল কলেজের নজরুল মঞ্চের পেছনে শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ নাসিরনগরের কচুয়া দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিল ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান যুবদল নেতাকে কুপিয়ে জখমের জেরে সাবেক এমপি ও যুবলীগ নেতার বাড়িতে বিক্ষুব্ধদের অগ্নিসংযোগ সীমান্তে ৩১ বিজিবির অভিযানে ৫ মানব পাচারকারী আটক লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ: মামলা তুলে না নেওয়ায় হুমকি, গ্রেপ্তার ১ অভয়নগরে নাশকতার মামলায় আ. লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

টিকটকে প্রেম: মালয়েশিয়ান তরুণীকে বিয়ে করে যশোরে আনলেন শার্শার যুবক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর
রবিবার (২৯ নভেম্বর) ২০২৬, দুপুর ১২টা ০৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মালয়েশিয়ায় প্রবাসজীবনে পরিচয়ের পর টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কনে তার মা-বাবাকে নিয়ে বাংলাদেশে আসেন এবং শনিবার (২৮ নভেম্বর) পারিবারিকভাবে এলাকাবাসীকে বিয়ের খবর জানানো হয়।

পারিবারিক ও কাবিননামা সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর যশোরের আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। যশোর পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কের নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে বিয়েটি নিবন্ধিত হয়। ২৪ নভেম্বর কাবিননামা নোটারি পাবলিকের কাছে সত্যায়িত করা হয়। কাবিননামা অনুযায়ী, ১৯৯৯ সালে জন্ম নেওয়া বর ও কনের দেনমোহর ধার্য করা হয়েছে ৫ লাখ টাকা।

শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নেলুফা ইয়াসমিন দম্পতির ছোট ছেলে সোহাগ হুসাইন গত ২৮ অক্টোবর দেশে ফেরেন। মালয়েশিয়ান কনে নুর হায়াতি তার বাবা আমরান বিন আহমাদ ও মা জাওয়ারিয়াহ বিনতে সুলাইমানকে নিয়ে ১৯ নভেম্বর বাংলাদেশে আসেন।

সোহাগ জানান, কিশোর বয়সে শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় গিয়ে তিনি কাজে যুক্ত হন। বর্তমানে কুয়ালালামপুরে তার একটি ওয়ার্কশপ ও ঠিকাদারি ব্যবসা রয়েছে। এক পরিচিতের দোকানে যাতায়াতের সময় নুর হায়াতির সঙ্গে তার পরিচয় হয়। তিনি বলেন, “টিকটকের মাধ্যমে আমাদের ফোন নম্বর বিনিময় হয়। মালয় ভাষায় কথা বলতে বলতে আমাদের সম্পর্ক প্রেমে গড়ায়। নুর হায়াতিকে আমি কিছু বাংলা ভাষাও শিখিয়েছি।”

নুর হায়াতির মা-বাবার সঙ্গে আলাপের পর তারা সোহাগকে পছন্দ করেন এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

মালয়েশিয়ান পুত্রবধূকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সোহাগের মা নেলুফা ইয়াসমিন বলেন, “নতুন বউমা বাংলা কিছুটা বুঝতে ও বলতে পারলেও তার মা-বাবা বাংলা বুঝতে পারছেন না। তবে তারা আমাদের আতিথেয়তায় খুশি।”

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনের বাবা-মা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সোহাগ ও নুর হায়াতি আরও এক মাস বাংলাদেশে অবস্থান করবেন। কুয়ালালামপুরে নুর হায়াতির একটি সুপারশপ রয়েছে। মালয়েশিয়ায় ফিরে গিয়ে নিজের ব্যবসার পাশাপাশি স্ত্রীর ব্যবসাও দেখাশোনা করবেন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেছেন এই নবদম্পতি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar