1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ, সোলার প্যানেলে ঋণের সুযোগ - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে নতুন উপজেলা ও আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণের দাবি মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ দ্বিমুখী নীতি পরিহার না করলে সরকারের সঙ্গে ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ, সোলার প্যানেলে ঋণের সুযোগ সন্দেহজনক লেনদেন: গোপালগঞ্জের দেড় লাখ এমএফএস হিসাব বন্ধ করল বাংলাদেশ ব্যাংক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন কারমাইকেল কলেজের নজরুল মঞ্চের পেছনে শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ নাসিরনগরের কচুয়া দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিল

দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ, সোলার প্যানেলে ঋণের সুযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (২৯ নভেম্বর, ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখা যাবে। এছাড়া মার্কেটে সোলার প্যানেল স্থাপনের জন্য ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিদ্যুৎ সচিব ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সভা শেষে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে যেসব মার্কেট কর্তৃপক্ষ সোলার প্যানেল স্থাপন করতে চায়, সরকার তাদের ৫ শতাংশ সুদে পাঁচ থেকে সাত বছর মেয়াদে ঋণ দেবে।

সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। নিম্নমানের সোলার প্যানেল সরবরাহ বা স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএসটিআইকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সমিতি।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার বিভিন্ন সময়ে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের সময়সীমা নিয়ে নানা নির্দেশনা প্রদান করে। বর্তমান সিদ্ধান্তটি বিদ্যুৎ সাশ্রয় ও বিকল্প জ্বালানির ব্যবহার নিশ্চিত করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar