1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জ ভূমি অফিসে নামজারিতে ঘুষের অভিযোগ: টাকা দিলে দ্রুত, নতুবা মাসের পর মাস অপেক্ষা - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ দ্বিমুখী নীতি পরিহার না করলে সরকারের সঙ্গে ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ, সোলার প্যানেলে ঋণের সুযোগ সন্দেহজনক লেনদেন: গোপালগঞ্জের দেড় লাখ এমএফএস হিসাব বন্ধ করল বাংলাদেশ ব্যাংক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন কারমাইকেল কলেজের নজরুল মঞ্চের পেছনে শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ নাসিরনগরের কচুয়া দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিল ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালীগঞ্জ ভূমি অফিসে নামজারিতে ঘুষের অভিযোগ: টাকা দিলে দ্রুত, নতুবা মাসের পর মাস অপেক্ষা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ১১ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া, কালীগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা ৩৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে নামজারি কার্যক্রমে ঘুষ লেনদেন ও চরম অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, টাকা ছাড়া এখানে কোনো সেবা পাওয়া যায় না। ঘুষ দিলে দ্রুত ফাইল অনুমোদন হলেও টাকা না দিলে মাসের পর মাস ফাইল পড়ে থাকে সংশ্লিষ্ট টেবিলে।

ভুক্তভোগী মোছা. ফুলেছা জানান, নামজারি খতিয়ানে ভুল সংশোধনের জন্য গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে তিনি রিভিউ আবেদন করেন। আবেদনের পর ইউনিয়ন ভূমি কর্মকর্তার স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা ভূমি অফিসে জমা দেন। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও ফাইলটি সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে উপস্থাপন করা হয়নি।

ফুলেছা বলেন, ‘টাকা দিলে মন জয়, নতুবা জুতা ক্ষয়। একই দিনে জমা দেওয়া অন্য একটি ফাইল ৭০০ টাকা ঘুষ দেওয়ার পর মাত্র তিন দিনে অনুমোদন হয়েছে। অথচ টাকা না দেওয়ায় আমার ফাইলটি দুই মাস ধরে পড়ে আছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ভূমি অফিসের নাজির মো. রেজাউল করিম হিলটনের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, উপজেলা ভূমি অফিসে দালাল ও টাকা ছাড়া কোনো কাজ সহজে হয় না।

মদাতী ইউনিয়ন ভূমি অফিসেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনিছার নামের এক ব্যক্তি জেলা প্রশাসক বরাবর দালাল নয়নের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এছাড়া সরকারি ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি নিয়েও নামজারির অভিযোগ উঠেছে।

সাংবাদিক রাজু মিয়া গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে রংপুর বিভাগীয় কমিশনার বরাবর লিখিত আবেদন করে মদাতী ইউনিয়ন ভূমি অফিসের শতাধিক অনিয়মের তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, একাধিক নামজারি নিয়ে মিসকেস বা বিবিধ মামলা রুজু হয়েছে। ভূমি অফিসের এসব অনিয়মের বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar