1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নার্সিং শিক্ষার্থীর মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ দ্বিমুখী নীতি পরিহার না করলে সরকারের সঙ্গে ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ, সোলার প্যানেলে ঋণের সুযোগ সন্দেহজনক লেনদেন: গোপালগঞ্জের দেড় লাখ এমএফএস হিসাব বন্ধ করল বাংলাদেশ ব্যাংক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন কারমাইকেল কলেজের নজরুল মঞ্চের পেছনে শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ নাসিরনগরের কচুয়া দরবার শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিল ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রবিবার (২৯ নভেম্বর, ২০২৬), দুপুর ১২টা ৫৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর-খুলনা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় নড়াইল নার্সিং ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (২৯ নভেম্বর) ভোর ৬টার দিকে যশোর সদর উপজেলার গোপালপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসমা খাতুন (২২) যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের কবির হোসেনের মেয়ে এবং নড়াইল নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের ভাই মঈন হোসেন জানান, রবিবার ভোরে বোনকে নড়াইল নার্সিং ইনস্টিটিউটে পাঠানোর জন্য মোটরসাইকেলে করে যশোর-নড়াইল বাসস্ট্যান্ডে নিয়ে যাচ্ছিলেন তিনি। পথে যশোর-খুলনা মহাসড়কের গোপালপুর গেট এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন আসমা।

দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী তাঁকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।

আসমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নড়াইল ও যশোর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী, নার্স ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতালের মর্গে ভিড় করেন সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar